তাঁতি ও কারিগরদের জন্য
আপনার হাতের কাজ, আপনার দোকান
নারায়ণগঞ্জের তাঁতশালা থেকে রাজশাহীর রেশম ঘর পর্যন্ত, কারুবাড়িতে কারিগরেরা নিজের নামে বিক্রি করেন। মাঝখানে কোনো পাইকার নেই, কোনো রিসেলার নেই। দাম আপনি ঠিক করবেন।
কারুবাড়ি প্রতিশ্রুতি
আপনি বানান। আমরা ক্রেতা আনি।
পণ্যের ছবি তুলবেন, দাম দেবেন, অর্ডার পেলে পাঠাবেন। ক্রেতা খুঁজে বের করা, ওয়েবসাইট চালানো, পেমেন্ট গেটওয়ে সামলানো, এগুলো আমাদের কাজ।
অর্ডার থেকে টাকা হাতে - পুরো রাস্তাটা
নতুন বিক্রেতার মনে প্রশ্ন থাকেই - পণ্য দিলাম, টাকা আসবে তো? তাই কিছু লুকিয়ে না রেখে পুরো প্রক্রিয়াটা খুলে বলছি।
অর্ডার আসে
ক্রেতা karubari.com-এ অর্ডার দেন। আমরা সাথে সাথে আপনাকে WhatsApp-এ জানাই। পণ্য তৈরি আছে কি না, আপনি কনফার্ম করেন।
Pathao রাইডার আপনার ঠিকানায় আসে
কুরিয়ার আমরা বুক করি, ভাড়াও আমরা দিই। রাইডার আপনার বাড়ি বা দোকান থেকে পণ্য তুলে নেয়। আপনাকে কোথাও যেতে হয় না, এক টাকাও দিতে হয় না।
ক্রেতা রাইডারের হাতে টাকা দেন
ক্যাশ অন ডেলিভারি। টাকা Pathao হয়ে আমাদের কাছে আসে। কুরিয়ার কোথায় আছে, তা আপনি নিজের অর্ডার পেইজে সরাসরি দেখতে পারবেন - আমাদের মুখের কথায় ভরসা করতে হবে না।
৩ দিনের মধ্যে আপনার বিকাশে
ডেলিভারি কনফার্ম হওয়ার ৩ দিনের মধ্যে আপনার পাওনা আপনার বিকাশ নম্বরে। আপনার দেওয়া দাম প্রতিটি পণ্যে রেকর্ড করা থাকে - কত পাবেন, সেটা অর্ডারের আগেই ঠিক হয়ে আছে।
ক্রেতা না নিলে?
পণ্য Pathao-তেই আপনার হাতে ফেরত আসে। ফেরত পাঠানোর খরচ আমাদের, আপনার না। আপনার পণ্য আপনার কাছে, আপনার কোনো লোকসান নেই। ওই অর্ডারের টাকা শুধু কেউ পায় না - আপনিও না, আমরাও না।
কোনো ধাপে আটকে গেলে WhatsApp-এ মেসেজ দিন। উত্তর দেবে কারুবাড়ির ফাউন্ডার নিজে।
কারুবাড়িতে যা পাবেন
যারা যোগ দেন, তাদের জন্য পুরোটা করি।
বিকাশে সরাসরি টাকা
ডেলিভারি কনফার্ম হওয়ার ৩ দিনের মধ্যে টাকা সরাসরি আপনার বিকাশ নম্বরে। আমরা ফান্ড ধরে রাখি না।
Facebook আর Instagram-এ ফিচার
আপনার কাজের গল্প নিয়ে আমরা পোস্ট বানাই। হোমপেজেও আপনার দোকান দেখায়।
ফটো খারাপ? আমরা ঠিক করি
মোবাইলের ছবি চলবে। দরকার হলে আমরা একবার ফ্রিতে ছবি এডিট করে দিই, যাতে পণ্য ভালো দেখায়।
কোনো বট নেই, সরাসরি মানুষ
সমস্যা হলে WhatsApp-এ মেসেজ দিন। উত্তর দেবে কারুবাড়ির ফাউন্ডার, কোনো অটোমেটেড সিস্টেম না।
চলতি প্রোমোয় লিস্টিং ফ্রি
এখন যত পণ্য চান তুলুন। প্রতিটি পণ্যে কোনো চার্জ নেই।
আপনার নিজের শপ পেইজ
আপনার নাম, আপনার গল্প, আপনার পণ্য। karubari.com/shops/আপনার-নাম। যে কেউ লিংক দিয়ে সরাসরি আসতে পারবে।
কাদের খুঁজছি
দোকান খুলতে পারেন যে কেউ। তবে কারুবাড়িতে যে পণ্য থাকে সেটা আমরা দেখি, কারণ ক্রেতা যখন এখান থেকে কিছু কেনেন তখন উনি আশা করেন জিনিসটা আসল হাতের কাজ, মেশিনের কপি না।
- হাতে তৈরি বা হাতে বোনা পণ্য। মেশিনে কপি করা জিনিস আমরা রাখি না
- আপনার নাম, এলাকা, কত বছর ধরে কাজ করছেন - স্পষ্ট থাকতে হবে
- ঢাকাই জামদানি বললে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ বা সোনারগাঁ থেকে হতে হবে। উৎপত্তি আমরা দেখি
- পণ্যের ছবি পরিষ্কার হতে হবে। মোবাইল ক্যামেরা চলবে, তবে ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখুন
- দাম যৌক্তিক হতে হবে। অরিজিনাল জিনিসের দাম অরিজিনাল রাখুন, নকলের সাথে মেশাবেন না
- অর্ডার পেলে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে পাঠাতে পারবেন
ইতিমধ্যে কারুবাড়িতে বিক্রি করছেন
“আমি Facebook-এ বিক্রি করতাম, কিন্তু সেখানে নিজের দোকান বলে কিছু নেই। কারুবাড়িতে আমার নিজের পেইজ আছে, নিজের লিংক আছে।”
মুসলিমা
মুসলিমা ক্রোশেট · ক্রোশেট
“ছবি তুলে দাম দিলাম, বাকিটা কারুবাড়ি সামলে নিল। আমি শুধু বানাই আর পাঠাই।”
তানিয়া
তানিয়ার ক্র্যাফটস · ক্রোশেট ও ড্রিমক্যাচার
শুরু করতে ৩টি ধাপ
আমাদের সাথে কথা বলুন, কাজ দেখান। বাকিটা আমরা গুছিয়ে দেব।
বিক্রেতাদের সাধারণ প্রশ্ন
দোকান খুলতে কত টাকা লাগে?
দোকান খুলতে কোনো টাকা লাগে না। চলতি প্রোমোয় লিস্টিং-ও ফ্রি। পণ্য বিক্রি হলে একটা ছোট অংশ প্ল্যাটফর্মের।
পেমেন্ট কীভাবে পাব?
অর্ডার ডেলিভারি কনফার্ম হওয়ার ৩ দিনের মধ্যে টাকা আপনার বিকাশ নম্বরে পাঠানো হয়। আপনার দেওয়া দাম প্রতিটি পণ্যে রেকর্ড করা থাকে, তাই কত পাবেন তা নিয়ে ধোঁয়াশার সুযোগ নেই। ক্যাশও চলে।
ডেলিভারি কে করবে?
আমরা। অর্ডার কনফার্ম হলে আমরা Pathao কুরিয়ার বুক করি, রাইডার আপনার ঠিকানা থেকে পণ্য তুলে নেয়। ঢাকা হোক বা সাতক্ষীরা - আপনাকে কুরিয়ার অফিসে যেতে হয় না, ভাড়াও দিতে হয় না।
ক্রেতা যদি পণ্য না নেন?
পণ্য Pathao-তেই আপনার কাছে ফেরত আসে, ফেরত পাঠানোর খরচও আমাদের। আপনার পণ্য আপনার হাতে, আপনার কোনো লোকসান নেই। ওই অর্ডারের টাকা শুধু কেউ পায় না।
কী কী পণ্য বিক্রি করা যায়?
হাতে তৈরি যে কোনো পণ্য। জামদানি, নকশী কাঁথা, ক্রোশেট, জুট, পিতল, মৃৎশিল্প, ম্যাক্রামে, হ্যান্ড-পেইন্ট। মেশিনে তৈরি বা রিসেল পণ্য চলবে না।
আমার কোনো ওয়েবসাইট নেই, চলবে?
চলবে। কারুবাড়িই আপনার ওয়েবসাইট। karubari.com/shops/আপনার-নাম এটাই আপনার দোকানের ঠিকানা। Facebook-এ লিংক শেয়ার করলে সরাসরি আসতে পারবে।
তৈরি?
আপনার কাজের কিছু ছবি পাঠান। আমরা দেখে শপ সেটআপে সাহায্য করব।
hello@karubari.com - ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিই।
বিস্তারিত গাইড
পরিচয় থেকে প্রথম অর্ডার পর্যন্ত - ধাপে ধাপে
শপ খোলা, পণ্যের ছবি তোলা, দাম ঠিক করা, অর্ডার সামলানো, বিকাশে টাকা পাওয়া। পুরোটা হাতে আঁকা ছবি দিয়ে দেখানো।
গাইডটি পড়ুন →